ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

লালমোহনে বিজ্ঞানমেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ৫২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলায় স্টল প্রদর্শন করে জয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কার অর্জন করেন। বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

যার মধ্যে মেলায় স্টল প্রদর্শন করে মাধ্যমিক ও সমমান পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিজ্ঞানমেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

আপডেটের সময় ০৭:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪