ভিয়েনা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

লালমোহনে বিশেষ কম্বিং অপারেশনে জরিমানা, জাটকা-নোঙর জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ৫১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চালিয়ে চারটি অবৈধ ধরা জাল, ছয় কেজি জাটকা ইলিশ এবং চৌদ্দটি নোঙর জব্দ করা হয়। এ সময় আটক করা হয় এক জেলেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, জাটকা ইলিশ রক্ষায় আমরা মেঘনা নদীতে নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। শনিবার অপারেশনে জব্দ করা অবৈধ ধরা জাল বিকালে মঙ্গলসিকদার ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে জব্দ করা নোঙরগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে আটক করা জেলে মো. ঝান্টুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিশেষ কম্বিং অপারেশনে জরিমানা, জাটকা-নোঙর জব্দ

আপডেটের সময় ০৪:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪