ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

লালমোহনে ২২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ৬২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে মো: সিরাজ (৪৫) নামে ২২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে দশটার দিকে লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজ ওই ওয়ার্ডের দক্ষিণ বালুচর রাঢ়ী বাড়ির মৃত হাচন আলীর ছেলে।

জানা যায়, ২০০৫ সালে সিরাজের বিরুদ্ধে ভোলার চরফ্যাসন থানায় একটি ডাকাতির মামলা হয়, যার নং-১৩। ওই মামলায় ২০২২ সালের জুন মাসে সিরাজ কে ২২ বছরের সাজা দেন আদালত। এরপর থেকে সে পলাতক থাকলে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধাসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিরাজ কে গ্রেফতার করতে সক্ষম হন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ২২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেটের সময় ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪