ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রোমানিয়া থেকে ২০২৩ সালে বাংলাদেশী সহ ১,২২২ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৩১ সময় দেখুন

গত বছর ফেরত বা ‘ডিপোর্ট’ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছিল ৩৯৭ জন 

ইউরোপ ডেস্কঃ শনিবার (২০ জানুয়ারি) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস এতথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইনফোমাইগ্রেন্টস জানায়,রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) তাদেলকে জানিয়েছে, ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট এক হাজার ২২২ জন নাগরিককে নিজস্ব এস্কর্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

এক দশক অপেক্ষার পর চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ৷

ইইউর সুনজরে থাকতে এবং শেনজেন প্রবিধান মেনে চলতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট ৷

রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর ইনফোমাইগ্রেন্টসকে জানায়, ২০২৩ সালে রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। ওই সময় দেশটি থেকে আসা ৩৯৭ জনকে বহিষ্কার করে ঢাকায় ফেরত পাঠিয়েছে বুখারেস্ট।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের অভিবাসীরা। দেশটির মোট ১৫৪ জন নাগরিককে গত বছর ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে। তৃতীয় অবস্থানে আছে্ন নেপাল থেকে আসা অভিবাসীরা। একই সময়ে ১২৩ জন নেপালি নাগরিককে এস্কর্ট দিয়ে রাজধানী কাঠমান্ডুতে ফেরত পাঠানোর তথ্য দিয়েছে রোমানিয়া।

এছাড়া শ্রীলঙ্কার ১০৪ জন, ভারতের ৮৮ জন, মলডোভার ৫৮ জন, মিশরের ৫২ জন, মরক্কোর ৩৯ জন, ভিয়েতনামের ৩২ জন এবং সিরিয়ার ৩ জন নাগরিককে ২০২৩ সালের বিভিন্ন সময়ে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন। বহিষ্কার করা অভিবাসীদের মধ্যে বাকিরা অন্য নানা দেশের নাগরিক।

অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টাসহ বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া অভিবাসীদের নিজ দেশে ফেরত যেতে আইনি নোটিশ জারি করে রোমানিয়া কর্তৃপক্ষ। নোটিশ পাওয়া ব্যক্তিরা নিজ উদ্যোগে ফিরে না যাওয়ায় রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এস্কর্ট দিয়ে অভিবাসীদের বহিষ্কারাদেশ কার্যকর করছে ৷

সংশ্লিষ্টদের মধ্যে বড় একটি অংশ বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন বলে জানায় অভিবাসন কর্তৃপক্ষ। রোমানিয়ায় বিদেশিদের অধিকার সংক্রান্ত সংশোধিত কার্যবিধির জিইও নং ১৯৪/২০০২-এর অধীনে জোরপূর্বক ফেরত পাঠানো ব্যক্তিদের সবাইকে বহিষ্কারের সময় ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনে প্রবেশে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

কবির আহমেদ/ইবিতাইমস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোমানিয়া থেকে ২০২৩ সালে বাংলাদেশী সহ ১,২২২ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত

আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪