ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জনের

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনাটিতে মৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম আরও জানায়,স্থানীয় সময় রাতে একটি চারতলা বাড়িতে আগুন লাগে। প্রথমে একতলা এবং পরে দোতলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনেরখবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর একে একে আটকে পড়া আবাসিকদের উদ্ধার করে দমকল।

পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে তিন জন মহিলা এবং দুজন পুরুষ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কিনা, তা জানা যায়নি। ঘটনাটিতে এখনও একজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাড়িটির একতলা এবং দোতলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বললেই চলে।আগুন লাগার কারণ জানা যায়নি। যৌথভাবে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ এবং দমকল বাহিনী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হিটারে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে।

ঘরে কাঠের আসবাবপত্র এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়িটির প্রথম তলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথম তলায় আগুন লাগার ফলে উপরের তলার আবাসিকরা আটকে পড়েন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬

আপডেটের সময় ০৬:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪