ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী জয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৩১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। দুই উপজেলায় তিনি ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে জয়ী হন। এর মধ্যে লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১০৪ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে ৫২ হাজার ৯৮৭ ভোট পান নূরুন্নবী চৌধুরী শাওন। এ জয়ের মাধ্যমে তিনি টানা চার বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১৭ হাজার ৮১৫ ভোট পেয়ে এই আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন আহমেদ। তিনি লালমোহন উপজেলায় ১৩ হাজার ২৯৯ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪ হাজার ৫১৬ ভোট পান।
১ হাজার ৬৫৩ ভোট পেয়ে ভোলা-৩ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাওলানা কামাল উদ্দিন। তিনি লালমোহন উপজেলায় ১ হাজার ১৮৩ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৭০ ভোট পান। এই আসনে ১ হাজার ৫১১ ভোট পেয়ে চতুর্থ স্থানে অবস্থান রয়েছে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. আলমগীর। তিনি লালমোহন উপজেলায় ১ হাজার ৭৮ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৩৩ ভোট পান।
জানা গেছে, রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ভোটগ্রহণ চলে। এই দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৮১৭জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ২৫৮জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে লালমোহনের ভোটাররা ভোট প্রদান করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী জয়ী

আপডেটের সময় ০৮:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪