ভিয়েনা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ৪২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা আগামী শনি ও রবিবারের হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। সে মিছিলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বাদ জুম্মা নামাজের পর শহরের উকিল পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং উকিল পাড়ার ব্যবসায়িরা জানান, বাদ জুম্মা নামাজের পর শহরের নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদেরকে মিছিল করতে নিষেধ করেন। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ল্যাব এইড নামে একটি বেসরকারি ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীনসহ আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন জানান, পুলিশ তাদের মিছিলে বাঁধা সৃষ্টি করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য আলহাজ্ব ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহসিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য গুরুতর আহত হননি এবং বিএনপির কোনো নেতাকর্মীকে আটকও হয়নি।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেটের সময় ০২:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪