ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩.৬ ডিগ্রিতে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সুইডেনের উত্তরাঞ্চলের তাপমাত্রা বুধবার (৩ জানুয়ারি) মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নেমে এসেছে। দেশটির গত ২৫ বছরের ইতিহাসে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’

২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সুইডিশ আবহাওয়া সংস্থার প্রধান ম্যাথিয়াস লিন্ড আরও জানিয়েছেন, উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৮৮৮ সাল তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর এই কেন্দ্রে এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

সুইডেনের সাধারণ মানুষ এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত। তবে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩.৬ ডিগ্রিতে

আপডেটের সময় ০৫:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪