ভিয়েনা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ইরানে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১৭০ জনেরও বেশি আহত হয়েছে। বুধবার (৩জানুয়ারি) দুপুর ৩টার দিকে ইরানের কেরমান প্রদেশে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের কেরমান প্রদেশের জরুরি সেবার প্রধান মোহাম্মদ সাবেরি বিস্ফোরণে ১০৩ জন নিহতের খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমানের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাচ্ছিলেন। পথে ওই বিস্ফোরণ ঘটে। কাসেম সোলাইমানিকে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি হয়েছিল শহীদ সোলাইমানির মাজার থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় মাজার থেকে এক কিলোমিটার দূরে। বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে ‘শহীদ গুলজার’-এর দিকে জিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

আপডেটের সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪