ভিয়েনা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

কুয়েতের আমির শেখ নাওয়াফের মৃত্যু, নতুন আমির শেখ মেশাল আল-আহমেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৯১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুর পর শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে শপথগ্রহণ করেছিলেন। আল-সাবাহ পরিবারের মধ্যে জনপ্রিয় এ আমিরের সদা বিনয়ী আর সাদামাটা জীবনযাপনের জন্য তার বেশ সুনামও ছিল।

গত ২৯ নভেম্বর কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে হাসপাতালে ভর্তি করা হয়। কুয়েতের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা তখন জানিয়েছিল, আমিরকে ‘প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য’ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি নিশ্চিতই ছিল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুয়েতের আমির শেখ নাওয়াফের মৃত্যু, নতুন আমির শেখ মেশাল আল-আহমেদ

আপডেটের সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩