ভিয়েনা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৭০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মো. মসিউর রহমান রাঙ্গা।

তিনি আরও জানান, বেগম রওশন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জি এম কাদের অবৈধভাবে ক্যু করে জাতীয় পার্টি দখল করেছে। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তাদের মনোনয়ন বঞ্চিত করেছে। এ কারণে রওশন এরশাদ নির্বাচন বর্জন করেছেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে কোন ধরনের সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে এ বিষয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ’প্রধানমন্ত্রী বলেছেন- তিনি বিষয়টা দেখবেন।’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ, মশিউর রহমান রাঙ্গা।

প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

আপডেটের সময় ০৮:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩