ভিয়েনা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের ২৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৬৪ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ আজ বৃহস্প‌তিবার কমিশনের বিভিন্ন স্তরের ২৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত‌দের ম‌ধ্যে চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জন, পঞ্চম গ্রেডে উপসচিব ও সমমানের পদে ১১ ও ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব ও সমমানের পদে ১৩ জন পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইসি সূত্র জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে এসব পদোন্নতি দেওয়া হয়।

এদিকে ইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির সহকারী পরিচালক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জন, তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১ জন, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জন এবং ১৮ থেকে ১৬ তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ইসি সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০ তম বিসিএসের নন ক্যাডার থেকে প্রথম শ্রেণির পদে ৯০ জন এবং দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা, থানা নির্বাচন কর্মকর্তা, সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের ২৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি

আপডেটের সময় ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩