ভিয়েনা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের সরকার ও বিরোধীদলসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিকরা জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। তারা বাংলাদেশ সরকারকে কর্তৃত্ববাদী বলে অভিহিত করে অভিযোগ করেন, সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও বাংলাদেশ সরকার আবারও একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, অপহরণ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক দলের কর্তৃত্বের বিরুদ্ধে কী উদ্যোগ নিচ্ছে?

জবাবে মিলার বলেন, বাংলাদেশের সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। আমরা তাদের আহ্বান জানাই, যেন তারা জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করে। বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা এক দলের ওপর অন্য দলকে প্রাধান্য দেই না। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তাই চাই। আর সেটা হচ্ছে, শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে আমাদের লক্ষ্য বরাবরের মতো একই রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেটের সময় ০৮:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩