ভিয়েনা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৩৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে  টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা ।

আজ রাত ৯ টার দিকে  টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের কাগমারী কলেজ মোড়ে,  ময়মনসিংহ রোড ও জেলা সদর রোডে এ মশাল মিছিল করে তারা

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান  বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ  মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার জন্য সকল প্রকার আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন,টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে  ও টাঙ্গাইল কাজী নজরুল ইসলাম রোডের পৌরউদ্দ্যান মোড়ে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, এরকম ঘটনার কোন সংবাদ এখনো পাইনি। তবে আইন বহির্ভূত এধরনের কোন ঘটনা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

আপডেটের সময় ০৯:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩