ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনপি নয়াপল্টন কার্যালয়ের মূল ফটকে তালা, পুলিশের অবস্থান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: তিন দিনের অবরোধের প্রথম দিনে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এছাড়া নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি নয়াপল্টন কার্যালয়ের মূল ফটকে তালা, পুলিশের অবস্থান

আপডেটের সময় ০৯:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩