ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

আয়েবাপিসির তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর ২০২৩ সাল

ইউরোপ ডেস্কঃ  শনিবার (২১ অক্টোবর) রাতে এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)। সভাপতি হেলাল উদ্দিন (জার্মানি) প্রথম দিকে অনুপস্থিত থাকায় ফ্রান্স থেকে সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং ইতালি থেকে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদকের অনুরোধে অস্ট্রিয়া থেকে ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে সভাপতি হেলাল উদ্দিন সভাপতির দায়িত্ব পালন করেন।

এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার পর আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ইতালির রোম থেকে মনিরুজ্জামান মনির -কে আহ্বায়ক, অস্ট্রিয়া থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান -কে সদস্য সচিব এবং জার্মানি থেকে মোহাম্মদ আল আমিন -কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৩০দিনের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা বা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।

ভার্চুয়াল বৈঠকটি প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার ফলে বর্তমান চলমান ৪১ সদস্য বিশিষ্ট আয়েবাপিসির কার্যকরী কমিটি
বিলুপ্ত হয়ে গেল। প্রায় মাঝ রাতের কিছু পূর্বে জার্মানি থেকে সভাপতি হেলাল উদ্দিন বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন এবং আনুষ্ঠানিক ভাবে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

নব গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন তথা আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আগামী পরিষদ গঠনকল্পে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে । উক্ত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে তখন নেতৃবৃন্দ সকলে বসে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য যে সকল প্রক্রিয়ায় কমিশন বিগত পরিষদের সভাপতি সাথে আলোচনা পূর্বক গৃহীত করার পরামর্শ প্রদান করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়েবাপিসির তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

আপডেটের সময় ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩