ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

পালানোর জন্য ওবায়দুল কাদেরের পাসপোর্ট-ভিসা রেডি – রুহুল কবির রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৬১ সময় দেখুন

দেশ ছেড়ে পালানোর জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভিসা রেডি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটি আর সম্ভব নয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছে। যেকোনো প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে, এবার আর সম্ভব হবে না। হতে দেবে না দেশের জনগণ। এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ওবায়দুল কাদের সাহেবসহ আরও অনেকে পাসপোর্টে ভিসা করে রেখেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দেবে না। ভোট দেবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দেবে শেখ হাসিনাকে জেতানোর জন্য, আওয়ামী লীগকে জেতানোর জন্য, ভোটাররা ভোট দেবে না। পুলিশের ভোটে ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সামনে আবারও ওই ধরনের নির্বাচন করার পাঁয়তারা করছে তারা। সে স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা।

আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য। আমরা তলে তলে কোন কাজে বিশ্বাস করি না। সরকার তলে তলে কাজে বিশ্বাস করেন বলে তাদের সাধারণ সম্পাদক বলেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পালানোর জন্য ওবায়দুল কাদেরের পাসপোর্ট-ভিসা রেডি – রুহুল কবির রিজভী

আপডেটের সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩