ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

সমাবেশের আগেই বিএনপি নেতা দুলুসহ গ্রেপ্তার পাঁচ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ২৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশের আগের রাতে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্তত পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুলুকে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ চার নেতাকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন– জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি নাজমুল আলম নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল।

ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল গত রাতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একাধিক পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাত সাড়ে ১১টায় গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য নেতাদের আটকের খবর জানান বিএনপির এই নেতা।

জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। প্রতি সপ্তাহে তাঁকে কেমোথেরাপি দিতে হয়। এ ছাড়া নিয়মিত অন্যান্য ওষুধও খেতে হয়। এ অবস্থায় তাঁকে আটকের ঘটনায় উদ্বিগ্ন পরিবার।

বিএনপির দাবি, নেতাদের ধরপাকড়ের উদ্দেশ্যে গত রাতে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক দল। এ সময় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। দলীয় সূত্রে এ অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি। অপরদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন আনিসুল হক লুলু।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমাবেশের আগেই বিএনপি নেতা দুলুসহ গ্রেপ্তার পাঁচ

আপডেটের সময় ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩