ভিয়েনা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

টাঙ্গাইল শহরে চার মাদকসেবীর কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৩২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত একজনকে এক বছর ও তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর গ্রামের  নগা কর্মকারের ছেলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত উদয় কর্মকার(৩৫)। ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হচ্ছেন- সদর উপজেলার বেড়াডোমা গ্রামের পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা(৪৬), একই উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো: হোসেন মিয়া(২৯) এবং বেলটিয়াবাড়ী গ্রামের মো: আবু সাইদের ছেলে মো. ফজলু(৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার সকালে এমন গোপণ খবর পেয়ে ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ সহযোগিতা করে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল শহরে চার মাদকসেবীর কারাদণ্ড

আপডেটের সময় ০৭:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩