ভিয়েনা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ১০১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানে হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে জেলে গিয়ে আবারও আবেদন করতে হবে। তখন আদালত সিদ্ধান্ত নিতে পারেন। বেগম জিয়ার বিদেশে নেয়ার বিষয়ে পারিবারিক আবেদনে এমন মতামত দিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

নিসুল হক বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আবেদন এসেছে তাতে খালেদা জিয়ার স্থায়ী জামিন ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এর আগে ফৌজদারি কার্যবিধির ৪০১-এর উপধারা অনুযায়ী দুটি শর্তে তাঁকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়। কাজেই আমরা নতুন করে আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না। আমাদের এই সুযোগ নেই। তাছাড়া ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারা আদালতে চ্যালেঞ্জ করার কোনো নজির উপমহাদেশে নেই। তাই আমরা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আদেশ বাতিল করব না, এটা করা হলে তা হবে অমানবিক।’

এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বাতিল

আপডেটের সময় ০৮:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩