ভিয়েনা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

ঢাকায় আসছেন মার্কিন দূত রেনা বিটার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার।

মার্কিন পররাষ্ট্রবিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিনি ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন। দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম বিষয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে দুই দেশের পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের কর্মরত মার্কিন নাগরিকদের যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি গুরুত্ব পাবে।

চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। এর আগে, ২০২২ সালের ১৯ মার্চ বাংলাদেশের সঙ্গে সংলাপে অংশ নিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক এই কর্মকর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এরপর ১১ জুলাই চার দিনের সফরে ঢাকায় আসে উজরা জেয়ার নেতৃত্ব যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় আসছেন মার্কিন দূত রেনা বিটার

আপডেটের সময় ০৬:১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩