ভিয়েনা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধান ও মাস্টার ট্রেইনারদের সাথে মতবিনিময় সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তাবায়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে ভোলার লালমোহন উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান (স্কুল, মাদরাসা ও কারিগরি) প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী লালমোহন উপজেলা অডিটোরিয়ামের ২য় তলায় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জাতীয় পর্যায়ে কারিকুলামের জাতীয় কমিটির সাথে সরাসরি কাজ করা ভোলা টগবী স্কুলের প্রধান শিক্ষক অসিম আচার্য শান্ত প্রমূখ।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলায় কর্মরত স্কুল, মাদরাসা ও কারিগরির প্রধান এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।

আলোচনায় বক্তরা বলেন, বর্তমান নতুন শিক্ষাক্রমে শিখন হবে অভিজ্ঞতায় মুল্যায়ন হবে যোগ্যতায়। ২০২২ সালে প্রথম বাংলাদেশের ৬২ স্কুলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে কার্যক্রম চলছে। আগামী ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে শুরু হবে। নতুন কারিকুলামে পরিক্ষা থাকবে না। এখন বছরে ২বার মূল্যায়ন করা হবে। এজন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে। সেটি সকলে মেনে মূল্যায়ন করতে হবে। ২০২২ সালের একাডেমিক কার্যক্রম ১০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং ২১-৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়ন শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর ইউনিক আইডি থাকতে হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধান ও মাস্টার ট্রেইনারদের সাথে মতবিনিময় সভা

আপডেটের সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩