ভিয়েনা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনকে। অভিযোগ আমলে নিয়ে তাকে এবার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন, ‘আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত টি-টেন লিগে খেলার সময় নাসিরসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসির ভেঙেছেন তিনটি ধারা।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়।  তবে নাসির সেটা পালন করেননি। আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে আসন্ন বিপিএলের ড্রাফটে জায়গা করে নিতে পারেননি নাসির। আর বোর্ডের নিষেধাজ্ঞার কারণে তার খেলা হচ্ছে না আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির হোসেন

আপডেটের সময় ০৯:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩