ভিয়েনা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগের জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন কমিটি। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমানে গ্যাস মজুদ রয়েছে। দক্ষিন অঞ্চলে করে ভোলার এই গ্যাস ঢাকাসহ অন্যত্র সরবরাহের চুক্তি করা হয়েছে। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্প এলাকায় আবাসিক খাতে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় ঝালকাঠি নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো. ফিরোজ আহম্মেদ, সদস্যসচিব প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির ঝালকাঠি শাখার সভাপতি এসএম হুমায়ুন কবির, বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান মৃধা, শিক্ষক একরামুল করিম, হাসান মাহমুদ, বাদস নেতা রমজান আকন ও লাভলী আক্তার।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৫:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩