ভিয়েনা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

লালমোহনের ছেলে সবুজের ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: সমাজ সেবা ও মানবিক কাজে অসামান্য অবদান রাখায় ভোলার লালমোহনের মো. আবুল খায়ের সবুজ পেয়েছেন ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৩’।

সোমবার রাতে রাজধানী ঢাকার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে এ অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি বীরমুক্তিযোদ্ধা ড. আবু তারিক।

ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদানের আয়োজন করে এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট নামের একটি সংস্থা। দেশের বিভিন্নস্থানের আরো ২১ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করে সংস্থাটি।

জানা যায়, আবুল খায়ের সবুজ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইলিশা কান্দি এলাকার বাসিন্দা। তিনি তানহা হেলথ্ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কয়েক বছর ধরে লালমোহনসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়-সুবিধা বঞ্চিত মানুষ, পথশিশুসহ নানা সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা করছেন। যার জন্য এরআগেও ‘সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন স্বেচ্ছাসেবী যুবক আবুল খায়ের সবুজ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের ছেলে সবুজের ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন

আপডেটের সময় ০৮:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩