ভিয়েনা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

বরিশালে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে করপোরেশনের প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে অপর একজনকে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের নেটওয়াকিং ইঞ্জিনিয়ার পদের চুক্তিভিত্তিক কর্মকর্তা শেখ মো. সোয়েব কবির বাদী হয়ে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন- সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্য সচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়াকিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়দুর রহমান।

বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, ২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়াকিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাদী শেখ মো. সোয়েব কবির ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পায়। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেয়া হয়। এরপর অজ্ঞাত কারণে বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে।

নালিশীতে বাদী অভিযোগ করেছেন, তাকে চাকরিচ্যুত না করে সরকারী বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সিটি কর্পোরেশনে গিয়ে বিবাদীদের কার্যালয়ে গিয়ে বেতন-ভাতা দেয়ার ও অবৈধভাবে নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা বেতন-ভাতা ও নিয়োগ বাতিল করা হবে না বলে জানিয়েছে। তাই বেতন-ভাতা দিতে ও অবৈধ নিয়োগ বাতিলের প্রতিকার চাওয়া হয়েছে নালিশীতে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশালে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৮:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩