ভিয়েনা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী

জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি: গয়েশ্বর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএন‌পি নেতারা বলেছেন, ভো‌টে জেতার জন‌্য আন্দোলন কর‌ছে না, জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন‌্য আন্দোলন কর‌ছে বিএনপি। তারা বলেন, “আমাদের এখন ডু অর ডাই। হয় বাঁচবো না হয় মরবো।” শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার গাজীপু‌রে এক দফা কর্মসুচীর সমা‌বে‌শে এসব কথা বলেন বিএন‌পি নেতারা।

গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজগেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,  আমাদের আন্দোলন ডু অর ডাই। হয় বাঁচব না হয় মরে যাব। শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে বাঁচতে একদম চাই না। বলেন, শেখ হাসিনার পতন নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে।

সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ আমাদের সঙ্গে রয়েছে।  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এখন আন্দোলন হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা রয়েছে তারা একটি লক্ষ্যে আন্দোলন করছে, আমাদের লক্ষ্যমাত্রা সরকারের পতন, স্বৈরাচার পতন।

সমা‌বে‌শে বক্তারা আরো ব‌লেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সাথে জনগন, সরকারের সঙ্গে কেউ নাই। বাংলাদেশের মানুষও নাই, বিদেশীরাও নাই।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি: গয়েশ্বর

আপডেটের সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩