ভিয়েনা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোববার মধ্যরাতে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার(১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

শামসুদ্দিন দিদার জানান, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সেই বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

দুর্নীতির মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। তখন থেকে তিনি গুলশানের ভাড়াবাড়িতে থাকেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোববার মধ্যরাতে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

আপডেটের সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩