ভিয়েনা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৮০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: “সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় এমপি শাওন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গ্রামীণ জনপদেও ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে শহর থেকে গ্রাম ও চারাঞ্চলের সব যায়গায় উন্নয়ন হয়েছে। মানুষ এখন গ্রামে বসেই শহরের সকল সেবা পাচ্ছে।সরকার তৃণমূল পর্যায়ে সেবা পৌছে দিতে স্থানীয় সরকারকে ঢেলে সাজিয়েছেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মমকর্তা ও কর্মচারিরা। পরে মেলার বিভিন্ন দপ্তরের মোট সাতটি স্টল পরিদর্শন করেন এমপি শাওন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেটের সময় ০৬:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩