ভিয়েনা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুরে স্কুইব রোডের কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামের উত্তরপাশ এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৪টি ইউনিট ও উত্তরা দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়াও গুদামের উত্তরপাশে কিছু ওষুধ তৈরির কাঁচামাল রাখা হয়েছিল। টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেটের সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩