ভিয়েনা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

লালমোহনে বকনা বাছুর পেলো ১৭ জেলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে ভোলার লালমোহনে জেলেদের মধ্যে ১৭টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা মৎস্য অফিসের অয়োজনে শনিবার দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ধাপে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইলিশ সম্পদ রক্ষায় এবং জাটকা ইলিশ না ধরার জন্য সরকারের পক্ষ থেকে নদীতে বিভিন্ন সময়ে অবরোধ দেয়া হয়ে থাকে। এই অবরোধের সময় জেলেদের কষ্ট লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য চাল ও বকনা বাছুর বিতরণ করছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ হোসেন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপকারভোগীসহ অরো অনেকে। 

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বকনা বাছুর পেলো ১৭ জেলে

আপডেটের সময় ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩