ভিয়েনা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

লালমোহনে অজ্ঞান পার্টি লুটে নিলো টাকা-স্বর্ণালংকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে খাবার সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে বসতঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জ্ঞানন্দ কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির প্রভাষক মৃনাল চন্দ্র কামলার বসতঘর থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ৩ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী মৃনাল চন্দ্র কামলা জানান, শুক্রবার সন্ধ্যার পর পরিবারের নারী সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টাকার দিকে বাবা ও ছোট ভাইসহ আমরা রাতের খাবার খাই। এরপর রাত ৪ টার দিকে আমার ছোট ভাই রাজেশের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার রুমের আলমেরি ও ড্রয়ার ভাঙা এবং কাপড়-চোপড় এলোমলো অবস্থায় পড়ে রয়েছে। পরে শনিবার ভোর বেলায় দেখা যায় ঘরের জানালা ভাঙা রয়েছে। ঘরে থাকা স্বর্ণ ও টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, এ ঘটনা দেখে আমাদের ডাকাডাকি করার পরেও বাবা-ভাইসহ আমি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেন। ওই পল্লী চিকিৎসক আসার পর আমি এবং আমার ভাইয়ের জ্ঞান ফিরে। তবে বাবার জ্ঞান না ফেরায় শনিবার দুপুরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়েছে। এখন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ধারণা- অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমাদের কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অজ্ঞান পার্টি লুটে নিলো টাকা-স্বর্ণালংকার

আপডেটের সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩