ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৯ সময় দেখুন

লিবিয়ায় সাম্প্রতিক ড্যানিয়েল ঝড় ও বন্যায় অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। নিহত বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। তাছাড়া, আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঝড় ড্যানিয়েল ও বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের মানুষের কাছে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার প্রেসিডেন্টের বিশ্বের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য যে, ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত

আপডেটের সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩