ভিয়েনা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

লালমোহনের তেতুঁলিয়া নদীতে নৌকা উল্টে এক জেলের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকা উল্টে জিহাদ (১৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার  রাত দেড়টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ বদরপুর  ইউনিয়নের ৩নং ওয়ার্ড বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজাহান সাজ্জলের ছেলে।

নৌকার মাঝি দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে ছয়জন মিলে মাছ ধরতে যান। এসময় নদীতে জাল বিছিয়ে রাত আনুমানিক দেড়টার দিকে সকলে ঘুমিয়ে পড়লে পাশ দিয়ে যাওয়া ভলগেটের ডেউয়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। বেঁচে ফেরা জেলেরা হলেন, দেলোয়ার হোসেন, মো. সিয়াম, মো. হামিম, মো. শাহাজাহান ও মো. বেল্লাল। তারা সকলেই একই এলাকার বাসিন্ধা।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের তেতুঁলিয়া নদীতে নৌকা উল্টে এক জেলের মৃত্যু

আপডেটের সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩