ভিয়েনা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সিগারেট নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক বন্ধুকে আটক করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই বন্ধু হলেন- সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো. তোফাজ্জল ভান্ডারির ছেলে মো. রাসেল (১৮) ও একই গ্রামের মো. শাহে আলমের ছেলে মো. রিয়াজ হোসেন (২৪)। এদের মধ্যে রিয়াজ তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা দু’জন পেশায় জেলে।

প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, রিয়াজ ও রাসেল তারা দু’জন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। তারা দু’জন পেশায় জেলে। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থাকত। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে রাসেল মারা যায়। খবর পেয়ে রাসেলের বাবা-মা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিগারেট নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

আপডেটের সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩