ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

আগামী নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে- আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে বলে মন্তব্য করে আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহাবস্থানে বসবাস করে ধর্মীয় উৎসব পালন করে। তাতে সংখ্যালঘুদের নির্যাতন নিষ্পেশন সহ্য করতে হয় না। আওয়ামীলীগ সরকারের সময়ই সবাই স্ব স্ব বিষয়ের পাশাপাশি পরমতসহিষ্ণু বিষয়েও সচেতন থাকেন। তাই সবার সমর্থন নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে আওয়ামীলীগ। আর সেই নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতেই।

তিনি জন্মাস্টমি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে বুধবার সকাল ১১টায় এসভায় প্রধান অতিথি ছিলেন ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।

তিনি আরো বলেন, ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যখন সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে তখন ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর সকল অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়। এর পরে যারা ক্ষমতায় এসেছে তারাই সংখ্যালঘুদের উপর নির্যাতন নিষ্পেশন করেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সবার মুখে হাসি ফুটেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মদন মোহন আখড়া বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুুুুুুুরির সভাপতিত্বে জেলা প্রশাসক ফারাহ হুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ উপদেষ্টা বাবু রঞ্জন কর্মকার বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা এবং সাধারন সম্পাদক তরুন কর্মকার অনুষ্ঠান পরিচালনা করেন। পরে অতিথিদের নিয়ে ফিতা কেটে জন্মাস্টমির মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন আমির হোসেন আমু এমপি।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে- আমির হোসেন আমু

আপডেটের সময় ১০:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩