ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব উপলক্ষ্যে ৪দিনব্যাপী উৎসব পালন শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৯৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব উপলক্ষ্যে ৪দিনব্যাপী উৎসব পালন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবাসংঘের উদ্যোগে ৪দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।

লোকনাথ মন্দির চত্বরে উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর কামাল শরিফ, হুমায়ুন কবির খান, তাছলিমা বেগম। সভাপতিত্ব করেন লোকনাথ সেবাসংঘের সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দে তরনী। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ সেবাসংঘের বিষ্ণুসাহা। উদ্ভোধণ শেষে লোকনাথ চত্বর থেকে বর্ণাট্য মঙ্গলশোভাযাত্রা বের হয় এবং শহর ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

৪দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রচলিত পূজা অর্চণা।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব উপলক্ষ্যে ৪দিনব্যাপী উৎসব পালন শুরু

আপডেটের সময় ০৩:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩