ভিয়েনা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকত্বের সংখ্যা এক দশকে দ্বিগুণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৭২ সময় দেখুন

গত এক দশকে যুক্তরাজ্যে দ্বৈত নাগরিক বা একাধিক পাসপাোর্টধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার(৩১ আগস্ট) প্রকাশিত বৃটিশ সরকারের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে৷ এতে বলা হয়েছে, এই সংখ্যা বাড়ার পেছনে ব্রেক্সিটও একটি অন্যতম কারণ ৷

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ইংল্যান্ড এবং ওয়েলস মিলিয়ে ৬ লাখ ১২ হাজার মানুষের কাছে দ্বৈত বা একাধিক পাসপোর্ট ছিল৷ কিন্তু ২০২১ সালে এসে সেই সংখ্যা ১২ লাখ ৬০ হাজারে উন্নীত হয়েছে ৷

পরিসংখ্যানে আরো দেখা গেছে, ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের পাসপোর্টধারী নাগরিকের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে ৷ বিগত ১০ বছরের ব্যবধানে যুক্তরাজ্যে ব্রিটিশ এবং ইইউ পাসপোর্টধারী জন্মগ্রহণকারী লোকের সংখ্যাও পাঁচগুণ বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৪০০ জনে উন্নীত হয়েছে৷ আর যুক্তরাজ্যের বাইরে জন্ম নেয়া যুক্তরাজ্য-ইইউ দ্বৈত পাসপোর্টধারী নাগরিকের সংখ্যা প্রায় ১ লাখ ৪৭ হাজার ৷

২০১১ থেকে ২০২১ সালের মধ্যে আয়ারল্যান্ড ইইউ সদস্য হওয়ার পর ব্রিটিশ এবং আইরিশ পাসপোর্টসহ যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ছয় গুণ বেড়েছে ৷ ওএনএস-এর কর্মকর্তা জে লিন্ডপ বলেন, গত এক দশকে অভিবাসন অর্থাৎ ইইউ থেকে অনেক মানুষ যুক্তরাজ্যে স্থানান্তর হওয়ায় এই সংখ্যাটা বেড়েছে ৷

তিনি আরো বলেন, ‘‘ইংল্যান্ড এবং ওয়েলসে বসতি স্থাপন করা পরিবারের সন্তানেরা জন্ম নেয়ার পর আমরা অল্প বয়সীদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব বৃদ্ধি
লক্ষ্য করেছি ৷’’লিন্ডপের মতে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর অবাধ চলাচলের সুযোগ কমে আসায় দ্বৈত পাসপোর্ট নেয়ার প্রবণতা তৈরি হয়েছে ৷ ২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়ার পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকত্বের সংখ্যা এক দশকে দ্বিগুণ

আপডেটের সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩