ভিয়েনা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

আওয়ামী লীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ১০৩ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী করে দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। তখন আমরা বলেছি তোমরা তোমাদের কবর খুঁড়ছো। সেই কবরে তোমাদেরই পরতে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।

তিনি আরো ও বলেন , সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, জননেত্রী শেখ হাসিনা উপহার দিবে । এটি সংবিধানের অধিকার । এটার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন আমরা তাদের সহযোগিতা করবো। জনগন যদি ভোট দেয় আমারা আবারও ক্ষমতায় যাবো। যদি ভোট না দেয় ২০০১ সনে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমারা ক্ষমতা ছাড়তে ভয় পাইনা।

মন্ত্রী বলেন, আগামী ২ তারিখে ঢাকায় একটি সমাবেশ করবো সেই সমাবেশে তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।

সুধী সমাবেশে যুবও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসার অধিদপ্তর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, প্রমুখ।

এছাড়াও প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ড. মুনসুর আলম খান উপ-সচিব কৃষিমন্ত্রনালয়,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এর আগে মন্ত্রী উপজেলার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমির ওপর ৮৪ কোটি ৮৫ লক্ষটাকা ব্যায়ে চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী

আপডেটের সময় ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩