ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নাজিরপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রীকে হত্যাকারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৫৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কোমেলা বেগম (৫০) কে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. হাসান সর্দার (২৬) নামের এক যুবককে আটক করেছেন।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে থানা পুলিশ তাকে আটক করেছেন। আটককৃত ওই যুবক উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের শাহাজাহান সর্দারের ছেলে। নিহত নারী ও হত্যাকারীর বাড়ি পাশাপাশি।

থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হত্যাকারীরা ওই নারীকে হত্যার পর তার কাছে থাকা মুঠোফোন নিয়ে যায়। সেই সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উপজেলার বৈবুনিয়া সংলগ্ন তালতলা নদীর অপর পার থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক নিজেকে ওই হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।

তিনি আরো জানান, হত্যাকারী হাসান সর্দারের বোন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৬ বছরের সৎ কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে কারাগারে রয়েছে।

জানা গেছে, গত ১৮ আগস্ট উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে হাত-মুখ বাঁধা আবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

নিহত কোমেলা বেগম উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত ছলেমান শেখের কন্যা। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ওই এলাকায় জমি কিনে বাড়ি করে একা থাকতেন। তাকে হত্যার পর ঘাতকরা তার মুঠোফোন সহ গলায় ও কানে থাকা স্বর্নালংকার নিয়ে গেছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রীকে হত্যাকারী আটক

আপডেটের সময় ০৪:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩