ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

শায়েস্তাগঞ্জে স্প্রে সরঞ্জামসহ সক্রিয় সদস্য আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ৭২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য ফারুক মিয়াকে (৩০) সরঞ্জামসহ আটক করা হয়েছে। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহীদের ছেলে।

বুধবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে ফারুককে স্থানীয় জনপ্রতিনিধি ও জনতা আটক করে। এ সময় উদ্ধার করা হয় চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্র, গাড়ীর চাবি, সিএনজির নেমপ্লেট, সিসি ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ।

এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজমুল হক কামালসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত সরঞ্জামসহ ফারুক মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে থানার ওসি মোঃ নাজমুল হক কামাল বলেন, ফারুক মিয়া চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি চেতনানাশক স্প্রে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জে ৮টি বাসায় চুরি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। স্প্রে পার্টির আতঙ্কে লোকজন রাতজেগে স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে স্প্রে সরঞ্জামসহ সক্রিয় সদস্য আটক

আপডেটের সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩