ভিয়েনা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-তুরস্কের মধ্যে চুক্তি সাক্ষরিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো হয়ে ইউরোপমুখী অবৈধ অভিবাসন প্রবাহকে নিয়ন্ত্রণ করতে তুরস্কের সঙ্গে একটু চুক্তি সই করেছে যুক্তরাজ্য

ইউরোপ ডেস্কঃ ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই চুক্তির অধীনে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ পুলিশি অভিযান পরিচালনা করবে দুই দেশ৷ এছাড়াও অভিবাসনপ্রত্যাশীদের কাছে নৌকার যন্ত্রাংশ বিক্রির বাণিজ্য বন্ধেও একসঙ্গে কাজ করবে তারা ৷

এক বিবৃতিতে মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নতুন এই সমঝোতার মধ্য দিয়ে কাস্টমস ডেটা আরও দ্রুত আদান-প্রদান করা হবে৷ পরের বছর যুক্তরাজ্যে নির্বাচন৷ ব্রিটেনের চলমান রাজনীতি ও বর্তমান ক্ষমতাসীনদের এজেন্ডায় অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু৷ এমন বাস্তবতায়, অনিয়মিত অভিবাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এই চুক্তি বলে জানিয়েছে যুক্তরাজ্য৷ এর আওতায়, আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে দুই দেশের পুলিশ ৷

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বলেন, ‘‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী তুরস্কের সঙ্গে আমাদের অংশীদারত্ব দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে এবং ছোট নৌকা সরবরাহের চক্রটি ভেঙে দিতে সহযোগিতা করবে৷’’

চলতি বছর অনিয়মিত অভিবাসীদের সংখ্যা কমাবেন বলে অঙ্গীকার করেছেন রক্ষনশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ এই ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচনে নিজের দলকে এগিয়ে রাখতে চান তিনি৷ এদিকে, গত সোমবার থেকে আশ্রয়প্রার্থীদের একটি দলকে একটি আবাসিক বার্জে নিয়ে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ৷ আশ্রয়প্রার্থীদের জন্য সরকারের খরচ কমাতেই বিবি স্টকহোম নামের বার্জটিতে তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার ৷

অনেকদিন ধরেই দেশটির দক্ষিণ উপকূলে নোঙ্গর বিবি স্টকহোম নামের একটি বার্জে ৫০০ জন আশ্রয়প্রার্থীকে রাখার বিষয়টি আলোচিত হচ্ছিল৷ অবশেষে, সেটাও আনুষ্ঠানিকভাবে শুরু করল সুনাক প্রশাসন৷ বার্জটিতে ২০০টিরও বেশি কক্ষ আছে৷ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অভিবাসন আবাসন বিষয়ক কর্মকর্তা শেরিল অ্যাভেরি জানিয়েছেন, এরই মধ্যে ১৫ জনকে বার্জটিতে জায়গা দেয়া হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-তুরস্কের মধ্যে চুক্তি সাক্ষরিত

আপডেটের সময় ০৮:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩