ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে ডেঙ্গু রোগীদের সহায়তা প্রদান করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ১০১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত লালমোহন উপজেলার সকল রোগীদের ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধেুরী শাওন এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ডেঙ্গু রোগ বর্তমানে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। এজন্য সকলের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নেই। বাড়ীর অঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এখন সকলের দায়িত্ব। সকলকেই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুকে মোকাবেলা করতে হলে সকলকে আরো বেশি সচেতনত হতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ৭ জন ডেঙ্গু রোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করেন এমপি শাওন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস   

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ডেঙ্গু রোগীদের সহায়তা প্রদান করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩