ভিয়েনা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৭৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দেয়া তথ্য সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৯ আগস্ট) উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে।

এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রলীগের সৌরভ খন্দকার (১৮), মো. সবুজ শেখ (১৬) এবং ছাত্রদলের রাকিবুল ইসলাম (১৮), আল শাদিদ ইসলাম সিয়াম (১৮) ও বাদল শিকদার (১৮) এ ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা সবাই ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আহত ছাত্রলীগ কর্মী সবুজ শেখ জানান, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের কলেজের বন্ধু ও ছাত্রলীগ নেতা সবুজ সহ কয়েক বন্ধুকে ওই কলেজ ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি মুন্না সহ কয়েকজনে মারধর করে। এ নিয়ে জানতে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কয়েকজনে সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে ছাত্রলীগের সৌরভ ও সবুজ সহ ৭-৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় মাটিভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম জানান, গত ৩-৪ দিন আগে শ্রেনীকক্ষে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছাত্রলীগের ১৫-২০ কর্মীরা তাদের ডেকে নিয়ে মারধর করে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে বিচার দিয়ে বের হওয়ার সময় আবারও মারধর করে। এতে তারা সহ ৫ কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছালাম জানান, আহতদের কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহায়তায় চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেয়ার চেষ্টা চলছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

আপডেটের সময় ০৯:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩