ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ৪৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার সকালে লালমোহন ডাকবাংলো ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন ও লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।এসময় কর্তব্যরত ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের সাথে কাজের অগ্রগতি ও মান নিয়ে কথা বলেন তিনি। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান যাচাই করেন।

এরপর ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন বাজারের প্রধান সড়কের ভাঙ্গাস্থান পরিদর্শন  করেন এমপি শাওন। এ সময় রাস্তার আজ থেকে শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকদারদের নির্দেশনা প্রদান করেন তিনি।এসময় সাংবাদিকদের এমপি শাওন বলেন, বর্তমান সরকার জনদুর্ভোগ লাঘবে সকল ব্যবস্থা গ্রহণ করলেও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফলতির কারণে এতদিন মানুষ ভোগান্তির স্বিকার হয়েছে। আমি আজকে রাস্তা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঠিকাদারকে লালমোহনে আসার নির্দেশ দিয়েছি। আশা করছি আজ থেকেই ঠিকাদার লালমোহন এলাকার রাস্তার কাজ শুরু করবে।জনদুর্ভোগ লাঘবে সকল কারো খামখেয়ালীপনা সহ্য করা হবে না।

এরপর সংশ্লিষ্ট ঠিকাদার বিকেল থেকে রাস্তার কাজ শুরু করায় সর্বসাধারণের পক্ষ থেকে এমপি শাওনকে ধন্যবাদ জানানো হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৬:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩