ভিয়েনা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

হবিগঞ্জে দাবি আদায়ে ইমাম-বাওয়ানীর চা শ্রমিকদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ৮৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি অব্যাহত আছে। বুধবার (২ আগস্ট) দুপুরে ওই দুই চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালনকালে মানববন্ধন ও বিক্ষাভ করে। শ্রমিকরা বাগান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রোকনপুরে গিয়ে মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি পঙ্কজ এ খন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সেক্রেটারী সুভাস দাস, অর্থ সম্পাদক জনক কানু, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ তালুকদার, ইমাম চা বাগানের সভাপতি রামভজন দাস, সহ-সভাপতি পারুল বাগতী, বাওয়ানীর সেক্রেটারী বেবুল তন্তবায় প্রমুখ।

এর আগে শ্রমিক দাবি আদায়ের লক্ষ্যে ৩ জুলাই কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। এর প্রায় ১ মাস অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবন যাপক করছেন।

শ্রমিকরা জানান, এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাস স্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি আদায়ের জন্য ৩ জুলাই থেকে কর্মবিরতি পালন শুরু করেন। দাবি পূরণ না হওয়ায় তারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে দাবি আদায়ে ইমাম-বাওয়ানীর চা শ্রমিকদের মানববন্ধন

আপডেটের সময় ০৭:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩