ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত চরফ্যাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ৪২ সময় দেখুন
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রভাহিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দিনভর একটানা ভারী বর্ষন ও ঘুর্ণি বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নদী ও সাগর মোহনা উত্তাল হয়ে ওঠেছে। নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রভাহিত হয়ে প্লাবিত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ও চর নিজাম কুকরী-মুকরী , চর পাতিলার নিম্মাঞ্চল। পনিতে তলিয়ে গেছে বসত ভিটে ধসে পরেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ মানুষের বসত ঘর। ঘূর্ণি বাতাসের কবলে পড়ে মঙ্গলবার সকালে জেলেদের ৫টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।
চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, সারাদিন তীব্র বাতাশ ও একটানা ভারী বর্ষন ও নদীর পানি প্রবেশ করে চর কুকরী-মুকরী ইউনিয়নের চর পাতিলার দুই গ্রাম ও বাধের বাহিরে  পাঁচ শতাধিক পুকুর ও খামারের মাছ, গবাদি পশু ভেসে গেছে। ধসে পরেছে পাকা সড়ক। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে ছোট ছোট নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। জেলেরা গভীর সমুদ্র ছেড়ে তীরে এসে পৌছাছেন।
ঢালচরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঢালচর ও মুজিব নগর ইউনিয়নের সিকদারচর, চর কলমী ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসত ভিটে। প্রবল জোয়ারের তোড়ে ধসে পরেছে বসত ঘরসহ শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া গবাদি পশুর খাদ্যের তীব্র সংঙ্কট দেখা দিয়েছে। এসব চরের ঘর-বাড়ীর, হাঁস-মুরগীসহ গবাদি পশুর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা মেচপা উর রাশিদ বলেন, ভোলার চরফ্যাসনের নদ-নদীর পানি বেড়েছে। তবে এ অঞ্চলে তিন নম্বর সংকেত দেখানো হয়েছে।
নিম্মাঞ্চলের পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য সেচ্ছাসেবিরা মাইক প্রচার করেছেন। তাই আতংকিত হওয়ার কিছু নেই।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস  
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত চরফ্যাসন

আপডেটের সময় ০৫:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩