ভিয়েনা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

কারাগার থেকে ছাড়া পেলেন বুয়েট শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১২৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থী কারাগারে থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছালে রাত ১০টার দিকে সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তারা। এ সময় কারাগারের সামনে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের পরিবার তাদের নিজ জিম্মায় নিয়ে বের হন।

এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক এর আদালতে ৩২ আসামির জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছে। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে গ্রেপ্তার আরও দুই শিশু আসামির জামিন আবেদন শিশু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রোববার (৩০ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। গত সোমবার বিকেলে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারাগার থেকে ছাড়া পেলেন বুয়েট শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩