ভিয়েনা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ভোলায় স্ত্রীর সঙ্গে সাংসারিক বিরোধ ‘ফাঁস’ দিলেন স্বামী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৭২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তারেক রহমান ওই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

বোরহানউদ্দিন থানার এসআই শাহাবুল হোসেন জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোধ চলছিল। কোনোভাবেই তা নিষ্পত্তি হয়নি। সোমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় স্ত্রীর সঙ্গে সাংসারিক বিরোধ ‘ফাঁস’ দিলেন স্বামী

আপডেটের সময় ১২:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩