ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

বুধবার রংপুরে মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (২ আগষ্ট) রংপুরের মহাসমাশে ভাষণ দেবেন। আগামী সাধারণ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন জোগাড় করতেই এই মহাসমাবেশের আয়োজন।

রংপুর জিলা স্কুলের মাঠে দুপুর ২টায় অনুষ্ঠেয় এই বিভাগীয় মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী বুধবার বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একই মাঠে ১২ বছর পর জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এখানে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাঠে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ নিয়ে তার স্বপ্নের গল্প উন্মোচন করবেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যতই অপপ্রচার ও ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে রংপুরসহ দেশের ৭০ শতাংশ মানুষ অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেবেন। তিনি বলেন, জনগণই তাদের প্রধান শক্তি বলে তারা ক্ষমতায় আসার জন্য কখনো অস্ত্র ব্যবহার করেন না।

বুধবার প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকেল সাড়ে ৫টায় তাঁর ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বুধবার রংপুরে মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩